৪:০ ১ অপরাহ্ণ
খাদিমুল কুরআনের ৩ দিনব্যাপী তাফসির মাহফিল বুধবার শুরু
খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৬তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন আগামীকাল ৩ ফেব্রুয়ারী বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা হতে রাতা ১১টা পর্যন্ত তাফসির চলবে।
৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরী, আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, পরিষদের সভাপতি দরগাহ মাদরাসার মুহতামিম মুহিব্বুল হক গাছাবাড়ী, মাওলানা আব্দুস সুবহান শায়খে জাউয়া, মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা, মুফতী মাওলানা ওলিউর রহমান ও হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। তাফসীরুল কুরআন মহাসম্মেলনে তাফসীর পেশ করবেন আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুণা, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী, মাওলানা আব্দুল বাছিত খান সিরাজগঞ্জী, মাওলানা হাসান জামিল- ঢাকা, মাওলানা আশরাফ আলী হরষপুরী। এছাড়াও ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন। তাফসীরুল কুরআন মহাসম্মেলনকে সফল করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা সহ সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি মুহিব্বুল হক গাছবাড়ী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতীন নবীগঞ্জী সহ কমিটির নেতৃবৃন্দ।