শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৩ মার্চ ২০ ২৫
৭:৫৯ অপরাহ্ণ

শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির শাখার উদ্যোগে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা ও নিহত পরিবারের সদস্যসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।

গণ ইফতারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। তিনি গণ ইফতার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের অন্তত দশজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা এই আয়োজনের প্রশংসা করে বলেন, একসাথে ইফতারের ফলে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

গণ ইফতারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, আজকের গণ ইফতারে শহীদ পরিবারের সদস্যরা, আন্দোলনে আহতরা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গতবছর শাবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মহফিল আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন প্রশাসন। এর পর থেকেই সারাদেশে গণ ইফতারের রীতি চালু হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ