১২:৪১ পূর্বাহ্ণ
দেশ-বিদেশে বালাগঞ্জ-ওসমানী নগর" গ্রুপের ভিডিও কনফারেন্সে দোয়া মাহফিল
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ''দেশ বিদেশে বালাগঞ্জ-ওসমানী নগর" গ্রুপের পক্ষ থেকে আজ শুক্রবার বালাগঞ্জ থানাধীন জামালপুর(লামাপাড়া) গ্রামের বর্তমানে বাহরাইনে অবস্থানরত করোনা ভাইরাস আক্রান্ত মোঃ আমিনুল ইসলাম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সে দেশ-বিদেশে অবস্থানরত উক্ত গ্রুপের সদস্যগণ অংশগ্রহণ করেন এবং উক্ত দোয়া মাহফিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম ধাপে মোনাজাত পরিচালনা করেন ব্রাজিল প্রবাসী জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিল এর সাধারণ সম্পাদক খন্দকার মুক্তার মিয়া এবং সকাল ০৭:৪৫ মিনিটে দ্বিতীয় ধাপে মোনাজাত পরিচালনা করেন লন্ডন প্রবাসী হাফিজ খন্দকার ফয়েজ আহমদ।
বাহরাইন প্রবাসী মোঃ আমিনুল ইসলাম বালাগঞ্জ থানাধীন জামালপুর (লামাপাড়া) গ্রামের মোঃ দুদু মিয়ার পুত্র।
উক্ত ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন
ব্রাজিল থেকে: জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিল এর সাধারণ সম্পাদক খন্দকার মুক্তার মিয়া, মোঃ ইকবাল হোসেন।
আমেরিকা থেকে: জনাব শিশু মিয়া, ফুয়াদ আহমদ ফয়ছল, এনামুল হক মান্না, খন্দকার শাহী, খন্দকার আক্তার।
লন্ডন থেকে: মোঃ ছইল মিয়া, হাফিজ খন্দকার ফয়েজ আহমদ, বার্মিংহাম মসজিদের খতিব মাওঃ আব্দুল হামিদ আল-ফয়ছল।
বাংলাদেশ থেকে: সৈয়দ মোঃ মাহবুবুর রহমান, ওবায়দুল হক সোহেল, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ই.এফ এর সাবেক সেক্রেটারী সৈয়দ মুহিবুর রহমান মিছলু।
আয়ারল্যান্ড থেকে: জহিরুল হক খলিল।
সৌদি আরব থেকে: সৈদুর রহমান, কাতার থেকে: নোমান আহমদ এবং দুবাই থেকে: খন্দকার কুতুব আলী, খন্দকার আহমদ আলী প্রমুখ।
এর আগেও বার্মিংহাম মসজিদের খতিব মাওঃ আব্দুল হামিদ আল-ফয়ছল এর পরিচালনায় করোনা আক্রান্ত বালাগঞ্জ থানাধীন শারস পুর গ্রামের কাতার প্রবাসী আব্দুল কাইয়ুম এর সুস্থতার জন্য এবং তালতলা বশির পুর গ্রামের লন্ডন প্রবাসী করোনা ভাইরাস আক্রান্তে মরহুম খন্দকার মুহিবুর রহমান মখন মিয়া ও তিনির স্ত্রীর রুহের মাগফেরাত কামনা সহ তালতলা নিবাসী মরহুম খন্দকার সাদেক মিয়া এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল মানব জাতির মঙ্গল কামনা করে ভিডিও কনফারেন্সে দোয়া করা হয়।