৭:০ ৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বাদ জোহর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তির জন্য মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, সালেক আহমদ, হাবিবুর রহমান হাবিব, সাইদ মাহমুদ ওয়াদুদ, মো: আশিক মিয়া, সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন,সদস্য সচিব জুয়েল আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কয়সর আহমদ চৌধুরী, আব্দুল হক, তানিমুল ইসলাম তানিম, আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ শামসী, মুহিবুর রহমান মাহবুব, আশরাফুল হক সুজন, রিয়াজুল ইসলাম, মিজান প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্বার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাতে গুমরে শিকার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীর সন্ধান কামনা করে এবং অসুস্থ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এর মাতা সালেহা খানম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন সহ অসুস্থদের সুস্থতা কামনায় এবং ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত রুহেল হাসানের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।