১:০ ৪ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ
তিলপাড়া ইউনিয়নের ৩ নংওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল আজিজ এর ব্যাক্তিগত উদ্যোগে ওয়ার্ড আওয়ামিলীগের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
আজ ১৯ মে মঙ্গলবার ওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সরফ উদ্দিন মাষ্টারের পরিচালনায় পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন হাফিজ জিয়া উদ্দিন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান, ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন সেলিম, আব্দুস সুবহান বলুমিয়া, আব্দুল মছব্বির, রেহান উদ্দিন দুলু, ছাত্রলীগের মাহবুব হোসেন আজাদ সহ এলাকার আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী মাজে ময়দা, চিনি, তেল,সেমাই ছিল।