রবিবার, মে ৩১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২ ফেব্রুয়ারী ২০ ২১
৪:১৩ অপরাহ্ণ

রাঘবপুর ছাহেব বাড়িতে বার্ষিক আজিমুশ্বান ঈসালে সাওয়াব মাহফিল

দক্ষিণ সুরমা প্রতিনিধি:: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর ছাহেব বাড়িতে গত ৩০ জানুয়ারি শনিবার আল্লামা রামপুরী ছাহেব ক্বিবলাদ্বয় (রহ.), আল্লামা শ্রীকোণী ছাহেব ক্বিবলাহ (রহ.), আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাগণ (রহ.), শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ও গং আউলিয়ায়ে কেরামগণের বার্ষিক আজিমুশ্বান ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাগণের মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। জিয়ারত শেষে খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ শরীফ ও দো'আ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক বয়ান শুরু হয়। বাদ মাগরিব জিকির-আজকার ও তরিকার খতম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পুনরায় ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক বয়ান শুরু হয়ে বাদ ফজর মিলাদ শরীফ, আখেরি মোনাজাত ও সিন্নি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্ত হয়।

আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা হাফিজ মাওলানা মারুফ আহমদ জুনেদ ছাহেবের সভাপতিত্বে এবং হাফিজ রওনক আহমদ জামি ও রাইয়ান আহমদ রাফির যৌথ পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাঈম ছাহেব মন্জলালী, ঢাকার মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম ছাহেব, বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ছাহেব ফুলতলী, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি সিরাজুল হক সাইস্তা, বালাউটি ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা মাওলানা ডা. ছাফিউর রহমান বালাউটি, দাউদপুর আলিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন সিরাজপুরী, সিলেট কাস্তারাইল জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান নাঈমী, কালারুকা দাখিল মাদরাসা শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী, ইলাইগঞ্জ হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা আব্দুল মান্নান, বাঘমারি ছাহেবজাদা মাওলানা হোসাইন আহমদ, গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আব্দুস শহীদ, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল গণী, রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ কন্দিয়ারচরী, রাঘবপুরীর ছাহেবজাদা মাওলানা নুমান আহমদ, মাওলানা আরিফ আহমদ, মাওলানা মুজিবুর রহমান শাহপুরী, মাওলানা মুবিন আহমদ নিজামী। উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ মোহাম্মদ আলী হায়দার, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, সদস্য এইচ এম বুরহান উদ্দিন, মোগলাবাজার থানা তালামীযের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোগলালাবাজার বাজার কমিটির সেক্রেটারি মহি উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার সমস উদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ