বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
১৬ সেপ্টেম্বর ২০ ২৩
১:২৭ অপরাহ্ণ

তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইমুল ইসলাম আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান ভিপি।উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মো. ইয়াহিয়া খান,উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ও উপজেলা মহিলা দলের সভাপতি রুবি ইসলাম,যুগ্ম-আহবায়ক আবদুস সালাম মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম জহির,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, উপজেলা যুব দলের যুগ্ম- আহবায়ক মো.আবুল কাশেম সরকার,উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক আজিজ ফকির প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন রিপন আহমেদ,গাজী ইব্রাহীম খলীল,জয়নাল মিয়া,গিয়াসউদ্দিন, সদস্য আল- আমিন,মোহাম্মদ অলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ