মঙ্গলবার, জুলাই ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ এপ্রিল ২০ ২০
৩:২০ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়েছেন দানশীল ব্যাক্তি ইমতিয়াজ কামরান তালুকদার

পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাই কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তরুণ উদ্যোক্তা এবং নাট্যকার ও অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানশীল ব্যাক্তি মো ইমতিয়াজ কামরান তালুকদার।করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে।করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনার প্রভাব পড়েছে বাংলাদেশে।তিনি সমাজ সেবায় নিয়জিত সব সময় রয়েছেন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ,এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন তিনি।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী।তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। মাহে রমজানে ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলা সহ সমগ্র বাংলাদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ