৯:৩৮ অপরাহ্ণ
রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির ২০২২-২৩ রোটাবর্ষের বোর্ড গঠন
রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির ২০২২- ২৩ রোটাবর্ষের বোর্ড কমিটি গঠন করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর উপশহরস্হ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় নতুন বছরের বোর্ড কমিটি গঠন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম সুহেল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা: সাইদ গোলাম রহমান জাতীয় সংগীত পরিচালনা করেন পিপি মো: নাজমুল ইসলাম, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা: ডাঃ রঞ্জিত কোমার দে।
সভায় বক্তব্য রাখেন- রোটা: পিপি তোফায়েল আহমেদ,পিপি নজমুল ইসলাম, পিপি ওয়াহিদুর রহমান ওয়াহিদ,পিপি আব্দুল জলিল, পি ইলেক্ট নিদি ভূষন দাশ এবং পিপি মোঃ সেলিম খান। সভায় ক্লাবের সকল রোটারি সদস্যগণ উপস্থিত থেকে বোর্ড অব অব ডাইরেক্টরস ২০২২-২০২৩ এর কমিটির অনুমোদন ও সমর্থন দেন। ক্লাবের বাইলজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পিপি মোঃ সেলিম খান এম পি এইচ এফ এম সি এবং অন্য দুজন কমিশনার ছিলেন পিপি নজমুল ইসলাম ও পিপি আব্দুল জলিল, উক্ত অনুষ্টানে ২০২২-২০২৩ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্য হিসাবে নিম্নবর্ণিত রোটারিয়ানবৃন্দ নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন- প্রেসিডেন্ট: রোটা: নিদু ভূষন দাস, আই পি পি: রোটা: এম সুহেল মাহমুদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: অরুপ রয়, ভাইস প্রেসিডেন্ট ১: রোটা: জুনায়েদ আলি,ভাইস প্রেসিডেন্ট ২: রোটা:আব্দুর রশিদ সেক্রেটারি : রোটা:সয়ফুন আলম, জয়েন্ট সেক্রেটারি: রোটা:আব্দুল্লা আল মামুন, ট্রেজারার: রোটা: সুরন্জিত কুমার দে, ডাইরেক্টর ক্লাব সার্ভিস:রোটা: মোঃ আনিয়ার হুসেম, ডাইরেক্টর ভকেশনাল সার্ভিস:এড সুহেল মিয়া, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস:রোটাঃ সাহেল আহমেদ, ডাইরেক্টর ইয়ত সাভিস:রোটা:সালা উদ্দিন আজিজ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস: রোটাঃ সাইদ গোলাম রহমান, চীপ সার্জেন্ট এট আর্মস:রোটাঃ পিপি আব্দুল জলিল ও সার্জেন্ট এট আর্মস: রোটা:বাবুল দে, বুলেটিন এডিটর: রোটা: ইন্জিনিয়ার মশিউর আলম মুন্না, ক্লাব ট্রেইনার: রোটা:পিপি মো: তোফায়েল আহমেদ।
সভায় সকল রোটারীয়ানবৃন্দ ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান রোহেলা খান চৌধুরীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রোটারী ক্লাব অব সিলেট গাডেন্ সিটিকে যথার্থভাবে মূল্যায়নের জন্য এবং নব নির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাছাড়া সবাই আগামী রোটাবর্ষ ২০২২-২০২৩ আরও সুন্দর ও সফল করার লক্ষে এবং ক্লাবের অবস্থান সবচেয়ে মর্যাদাপূর্ন অবস্থানে পৌছুক এই প্রত্যাশা কামনা করেন নব নিবাচিত বোর্ডের কাছে। প্রেসিডেন্ট ইলেক্ট, সেক্রেটারি ইলেক্ট তাঁদের বক্তব্যে ও তাঁদের নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ঐতিহ্যবাহী ক্লাবের সুনাম অক্ষুন্ন রেখে সকলের সহযোগিতা নিয়ে ক্লাবকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।