৫:৩৬ অপরাহ্ণ
হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের পাশাপাশি কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে, সিলেট জেলা আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা মরহুম হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে তাঁর পরিবারের সদস্যদের ব্যাবস্থাপনায় ২ মে শনিবার সকালে কর্মহীন লোকদের মধ্যে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, শেখ রাসেল পরিষদের কেন্দ্রীয় মহাসচিব জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী।
এ সময় তিনি বলেন মৌলুল হোসেনের পরিবার এ ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করায় সত্যিই প্রশংসার দাবি রাখে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারের এই উদ্যোগের পাশাপাশি প্রবাসী এবং বিভিন্ন বিত্তবানরা এগিয়ে আসায় কর্মহীন লোকদের কষ্ট লাঘব হচ্ছে।
হাজী মৌলুল হোসেনের ছেলে প্রবাসে থাকা ছেলে ও বাড়িতে থাকা ছেলেরা তাদের পিতার অতীত ঐতিহ্য ধরে রেখে সমাজে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন হাজী মৌলুল হোসেনের পুত্র দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোমিন হোসেন, এমদাদ হোসেন, মাহফুজ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তৈল, লবণ ইত্যাদি। বিজ্ঞপ্তি