বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুন ২০ ২৩
৭:৫২ অপরাহ্ণ

২২নং ওয়ার্ড ‘উপশহরের বাতাসে উড়ছে দিদার রুবেলের ঘুড়ি’

ঘনিয়ে আসছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ জমে উঠছে। ভোটারদের মধ্যে দেখা দিচ্ছে আনন্দ উৎসাহ।

মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলার প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচার-প্রচারনায়। সিটির ৪২টি ওয়ার্ডের মধ্যে ২২ নম্বর ওয়ার্ডে দেখা গেলো ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন এই ওয়ার্ডের তরুণ সমাজকর্মী পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সকলের প্রিয়মুখ কাউন্সিলার পদপ্রার্থী মো. দিদার হোসেন রুবেল।

প্রতীক (ঘুড়ি মার্কা) পাওয়ার পর থেকে নির্বাচনী গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং ছোটবড় সকলের কাছে দুআ ও সহযোগিতা চাচ্ছেন। ২২ নম্বর ওয়ার্ড নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা।

এই এলাকার সচেতন মানুষ এবার দিদার হোসেন রুবেলকে কাউন্সিলার হিসেবে দেখতে চান। এখানকার ভোটার আব্দুল মালিক, লিটন আহমদ, আকরাম সিদ্দিকীসহ অনেকেই জানান, ‘উপশহরের বাতাসে এবার ঘুড়ি উড়ছে’। ঘুড়ি প্রতিকের জোয়ার দেখা দিয়েছে। ২১ জুনের নির্বাচনে ইনশাআল্লাহ দিদার রুবেলের ঘুড়ি প্রতিকেরই জয় নিশ্চিত হবে।

এলাকার মুরুব্বিয়ানরা বলেন, ‘রুবেলের এখন কাজ করার সময়। আমরা মনে করি তাকে এই সুযোগ দেয়া উচিত। বিগত দিনেও রুবেল ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন। কাউন্সিলার হলে উন্নয়নের মাত্র বহুগুণে বৃদ্ধি পাবে।’ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সরেজমিনে গনসংযোগ করতে দেখা মিলে দিদার হোসেন রুবেলকে। এ সময় দেখা যায় বাসা-বাড়ির বহুতল ভবনগুলোতে থাকা মা-বোনদের কাছে দুহাত তুলে ভোট এবং দুআ চাচ্ছেন। সর্বস্তরের মানুষের সাথে কোশল বিনিময় করছেন।

অনেকেই তার সাথে একাত্মতা প্রকাশ করে মাথায় হাত বুলিয়ে দুআ দিচ্ছেন। নির্বাচন নিয়ে কাউন্সিলার প্রার্থী মো. দিদার হোসেন রুবেল বলেন, এ পর্যন্ত ওয়ার্ডবাসীর কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে এবার ভোটাররা তাকেই নির্বাচিত করতে যাচ্ছেন। বিগতদিনে তিনি নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত এলাকার মুরুব্বিদের পরামর্শে অংশ নেননি।

কিন্তু এবার ওয়ার্ডের তরুণ, যুবসমাজ, মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। তাই তিনি মনে করেন, ওয়ার্ডবাসীর প্রতি তাঁর অনেক দায়িত্ব রয়েছে।

কেননা তাকে নিয়ে এই এলাকার মানুষ একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে মো. দিদার হোসেন রুবেল ওয়ার্ডবাসীর কাছে আবারও দুআ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ