৯:৩১ পূর্বাহ্ণ
এমসি কলেজের ধর্ষণকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারের দাবি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে এমসি কলেজে ধর্ষণকান্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারের দাবিতে আজ সকাল ১১:৩০ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সিলেট শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নগর শাখার দপ্তর সম্পাদক পলাশ কান্ত দাশ, প্রচার সম্পাদক নিশাত কর সানি, মদনমোহন কলেজ শাখার সংগঠক সাকিব রানা প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার (২৫) সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী গণধর্ষণের ঘটনার নিন্দা জানাচ্ছি। ঐতিহ্যবাহী ক্যাম্পাসের মতো স্থানে এই ধরণের ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। এই গণধর্ষণের ঘটনায় সারাদেশের মতো আমরাও মর্মাহত। কলেজ প্রশাসনের দায়হীন মন্তব্যেও আমরা ক্ষুব্ধ।
দীর্ঘদিন থেকেই এম সি কলেজে ক্যাস্পাসে ও ছাত্রাবাসে ক্ষমতাসীদের ছত্র ছায়ায় দখলদারিত্ব চলছে।এসব বিষয়ে কলেজ প্রশাসনও দায় এড়াতে পারে না।বিগত সময়ের দিকে তাকলেও আমরা দেখতে পাই যে এম সি কলেজে দলীয় কোন্দলে বহুসংখ্যক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে,ছাত্রাবাস পুড়নোর ,খদিজাকে কুপিয়ে আহত করা ইত্যাদি ঘটনায় যুক্ত থাকার ব্যপারে যাদের নাম এসেছে,তাঁরা প্রায় প্রত্যেকেই বাংলাদেশ ছাত্র লীগের রাজনীতির সাথে ছিলেন।কিন্তু কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয় নি।এসব কোনো ঘটনার বিচার না হওয়াই এসব সন্ত্রাসীদের গণধর্ষণের মত পৈশাচিক ঘটনা ঘটানোর সাহস যুগিয়েছে বলে আমরা মনে করি। আবার তুমুল প্রতিবাদ হলে খুন-ধর্ষণ-নিপীড়নের মত অনেক ঘটনায় জড়িতের গ্রেফতার করা হয় বড়জোর কিন্তু বিচার হওয়া বা শাস্তি পাওয়ার মত কোনো উদাহরণ আমরা দেখি না। তাই এম সি কলেজ ছাত্রাবাসে ঘটে যাওয়া এই ঘৃণ্য ঘটনায়ও চিহ্নিত আসামীদের গ্রেফতার করা হলেও বিচার হওয়া নিয়ে আমরা উদ্বিগ্ন।
নেতৃবৃন্ধ, ধর্ষণকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুতবিচার ট্রাইবুনালে বিচার দাবি করেন।