বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ জুলাই ২০ ২০
৪:৫১ অপরাহ্ণ

গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে  ৫২ নারী উদ্যোক্তাকে ঋণ সহায়তা প্রদান

তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তৃনমূল মহিলা সমবায় সমিতি ও আয়া সিলেটের সহোযোগিতায় করোনা কালীন সময়ে পুঁজি হারানো গ্রাসরুটস এর সদস্যদের পুনঃ ব্যবসা শুরুর লক্ষে ঋণ প্রদান করা হয়েছে। 

২৯ জুলাই দেশের ৫২ জন নারী উদ্যোক্তাকে ১ বছরের জন্য ৫০ হাজার টাকা করে ঋণ সুবিধা প্রদান করা হয়। 

এসময় বক্তারা বলেন, গ্রাসরুটস এর সামর্থ্যবান সদস্যদের থেকে সংগৃহীত পুঁজির মাধ্যমে এই ঋণ প্রদান করা হয়েছে। ইতিপূর্বে তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) করোনা শুরুর প্রাক্কালে দেশের হতদরিদ্র সদস্যদের জন্য সাময়িক খাদ্য সহায়তা এবং ২ শতাধিক পরিবারকে মাসব্যাপী খাদ্য সহায়তা প্রদান করে। বর্তমান করোনা কালীন সময়ে সদস্যদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করনের লক্ষ্য  ভার্চুয়াল মেলা (জিআরএএম) শুরু করেছে। যার মাধ্যমে দেশ ও বিদেশে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করনের কার্যক্রম অব্যাহত আছে।

তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের সকল নারী উদ্যোক্তা কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আবেদন জানানোর পাশাপাশি সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি  
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ