২:১২ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশ কর্মকর্তা সহ দুই জন করোনায় আক্রান্ত
কুলাউড়া প্রতিনিধি:: অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া পি আইও কর্মকর্তা শিমুল আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
(০৬ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার জানান, শনিবার রাতে আমার করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ হলেও আমার শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং আমি সুস্থ আছি।
বর্তমানে তিনি কুলাউড়া সার্কেল অফিসের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলকে সচেতন থাকার আহবান জানান।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ ২ জনের মধ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ কুলাউড়া পি আইও অফিসার রয়েছেন। এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ২৪১ জনে দাঁড়ালো। তার মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।