৮:১২ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্যরা। আজ বুধবার ( ১৪ ডিসেম্বর) সকালে সেখানে যান সদস্যারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল, কার্যকরী সদস্য সাইফ আহমেদ ও তাপস হালদার।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাভেদ আলম, রাজীব কর, আবু তালেব ও ফয়জুল বারী।
শ্রদ্ধা নিবেদন শেষে সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।
লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি। অর্থপূর্ণ করি সকলের জন্য। এই স্বাধীনতা ব্যক্তিস্বার্থ নিয়ে আখের গোছাতে চাচ্ছে তাদের জন্য নয়, এই স্বাধীনতা সব মানুষের প্রাপ্য।’