ডেস্ক নিউজ::
৯:১৬ অপরাহ্ণ
রাগীব রাবেয়া মেডিকেলে বেগম রাবেয়া খাতুনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা ও দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সহধর্মিণী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমার কবর জিয়ারত এবং কবরে পুষ্পার্ঘ অর্পণের উদ্দেশ্যে রাগীব নগরে যাত্রা করেন। রাগীব নগরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর কবরে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ।
এছাড়াও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে মরহুমার কবরে আলাদা আলাদাভাবে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। অতঃপর মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত স্মারক গ্রন্থ ''তুমি আলোকিত সমাজ গড়ার স্বপ্নদ্রষ্টা, তুমি মুক্তির অগ্রদূত” এর মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য যে, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর পঞ্চদশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৩ই ডিসেম্বর ২০২১ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে; এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
গোলাপগঞ্জে প্রবাসীর জমি দ'খল করে রাস্তা নির্মাণের অভি'যোগ…
ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান…
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
এনইইউবি বুলেটিন দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন
বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়
কালেক্টরেট মার্কেটে তালাব'দ্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর আহবায়ক…
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ