শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২২ অক্টোবর ২০ ২০
৪:৫৯ অপরাহ্ণ

শারদীয় দূর্গা পূজায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

শারদীয় দূর্গা উৎসব ২০২০ উপলক্ষ্যে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন  সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার  দুপুরে নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে অসহায় দুঃস্থ ২৫০ হিন্দু পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে। 

ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটাঃ আব্দুল বাছিতের পরিচালনায় কদমতলীস্থ হোটেল তৌফিক ইন্টারন্যাশনাল এ অনুষ্টিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট  ৩২৮২ এর এডিশনাল ডিস্ট্রিক্ট  সেক্রেটারি  পিপি মুফতি তাহের আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর  ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট তৌফিক  বক্স লিপন, প্রেসিডেন্ট  ইলেক্ট  রোটাঃ সাইফুর রহমান, ক্লাব ডাইরেক্টর  রোটাঃ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী,  ডাইরেক্টর  রোটাঃ কাজী আব্দুল জলিল খান, ডাইরেক্টর আসাদুজ্জামান  রনি প্রমুখ। 

কোভিড  ১৯ প্যানডামিকে দরিদ্র জনগনের  খাদ্যাভাব ও দুর্গা পুজাকে সামনে রেখে এই চাল বিতরন  কর্মসুচী অনুষ্টান সম্পন্ন হয়। এই প্রজেক্ট  স্পন্সর  করেন কাউন্সিলর  পিপি তৌফিক বক্স লিপন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ