রবিবার, মে ৩১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ জানুয়ারী ২০ ২১
৩:৫২ অপরাহ্ণ

সুরমা থাই এ্যালুমিনিয়াম ১৩তম ওয়াজ মাহফিল আজ

সিলেট সদর উপজেলা আখালিয়া সুরমা থাই এ্যালুমিনিয়াম এর উদ্যোগে আজ ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ২টায় হতে মধ্যরাত পর্যন্ত ১৩তম ওয়াজ মাহফিল আখালিয়া খুলিয়াপাড়া সুরমা গেইটস্থ সফাত উল্লাহ টাওয়ারে অনুষ্ঠিত হবে।

দারুল হাদিস হাসনাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জহুরুল হক, খুলিয়াপাড়ার হাজী মোঃ হরমুজ আলী ও হাজীপুরের মোঃ রশিদ আহমদ এর পৃথক পৃথক সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা ক্বারী আব্দুল মতিন- আছিরগঞ্জী, শাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, মাওলানা জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ, তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নোমান আহমদ, সুরমা আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আমির হোসেন, রাজারগলি দরগাহ গেইট সিলেটের আলহাজ্ব কবির চৌধুরী, সুরমা আবাসিক জামে মসজিদের সেক্রেটারী প্রফেসর মোঃ খসরুজ্জামান, লন্ডন প্রবাসী মোঃ মুশাহিদ আলী, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, আখালিয়া ঘাট জামে মসাজিদের মুতাওয়াল্লি আবুল কালাম আজাদ, আল আকসা জামে মসজিদের মুতাওয়াল্লি আ.ন.ম ওহিদ কনা মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ, এলাহী যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু তাহের লাল, সৌদী প্রবাসী মোঃ সুন্দর আলী প্রমুখ।

মাহফিল সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সুরমা থাই এ্যালুমিনিয়াম এর প্রোপাইটর মোঃ সুলেহ আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ