রবিবার, মে ৩, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৪ আগস্ট ২০ ২৪
৪:০ ১ অপরাহ্ণ

কাল সারাদেশে বিক্ষোভ, পরশুদিন লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা

চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

ওই পোস্টে তিনি বলেন, আগামীকাল ৫ আগস্ট সারা দেশে নিহত শহীদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিন ঢাকার শহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ।

বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি। পরদিন ৬ অগাস্ট ‘লংমার্চ টু ঢাকা’ এবং শাহবাগে দুপুর ২টায় জমায়েত।

এতে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান তিনি। একই কর্মসূচি ঘোষণা করে একটি ভিডিও বার্তা দিয়েছেন অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ