সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৮ ডিসেম্বর ২০ ২১
১১:৪৮ অপরাহ্ণ

ছাদ মেমোরিয়াল ট্রাস্ট-র বস্ত্র বিতরণ

সুদূর প্রবাসে অবস্থান করেও প্রবাসীরা দেশের মানুষের প্রতি ভালোবাসা ও নাড়ির টানে দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। তাদের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হচ্ছে। এভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।

হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে ও ছাদ ট্রাস্ট ফাউন্ডেশন ইউকে-এর সহযোগিতায় নগরীর রিকাবি বাজারে শীতবস্ত্র বিতরণ বিতরণকালে বক্তারা এ কথা বলেন।

মঙ্গলবার সকালে নগরীর রিকাবি বাজারস্থ রাজ প্লাজায় হাজী ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট-এর চেয়ারম্যান হাজী রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইয়াহিয়া আহমদ, রিকাবী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিসবাহ উদ্দিন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কালা মিয়া, মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ। মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় মোনাজাত পরিচালনা করেন রিকাবিবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিসবাহ উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ