শুক্রবার, জুন ১৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ মে ২০ ২০
৬:০ ৮ পূর্বাহ্ণ

সিলেটে বন্ধু সমাবেশের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বন্ধু সমাবেশ বাংলাদেশ এর যুক্তরাজ্য শাখার বন্ধুদের আর্থিক সহযোগিতায় এবং বন্ধু সমাবেশ বাংলাদেশের বন্ধুদের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার বিকেলে সিলেট নগরীর হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বন্ধু সমাবেশ বাংলাদেশের সভাপতি মুশফিক জায়গীরদার। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বন্ধু আবু রেজা, মোহাম্মদ মনিরুজ্জামান লালন, সাংবাদিক ফারুক আহমদ, এডভোকেট আবুল কাশেম, সালেহ আহমদ, সুলতান মুহাম্মদ সাজু, জুবের আহমদ, সাহেদুর রহমান সাহেদ, মাসুদ পীর, রোটাঃ ইকবাল হোসেন, মোহাম্মদ শাহজাহান ও কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য ঈদ সামগ্রী বিতরণে করোনা পরিস্থিতির স্বীকার মধ্যবিত্ত পরিবারের যারা লোকলজ্জায় লাইনে দাঁড়াতে অক্ষম এরকম প্রায় ৪০টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ