সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
৫ ফেব্রুয়ারী ২০ ২২
১:৩২ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির শীতবস্ত্র বিতরণ
এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গোলাপগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ স্মৃতিস্থম্বে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি ডা. মামুন আহমদের সভাপতিত্বে ও প্রকাশনা ও মিডিয়া সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় যথাযত স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মুক্তা পারভীন, যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম শিপলু, সদস্য জুবায়ের আহমদ মাছুম, জুবায়ের আহমদ, ওলিউর রহমান, সাংবাদিক খালেদ হোসেন, জাহিদ উদ্দিন, পিয়াস পাল প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। কনকনে এই শীতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত। বক্তারা জানান, আজকে শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ