বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ মে ২০ ২০
২:২৬ পূর্বাহ্ণ

ফোন পেয়ে সিলেট শহরতলীর এয়ারপোর্টে খাদ্য পাঠালেন গরীবের বন্ধু মিছলু

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে সম্মুখযোদ্ধা হিসেবে মানুষের সেবায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন মানবাধিকার কর্মী,শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ই.এফ এর সাবেক সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক এবং"বিপদের বন্ধু"হিসেবে পরিচিত সৈয়দ মুহিবুর রহমান মিছলু।

গত ১৩ (মে) বুধবার অনলাইন নিউজ পোর্টাল সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম′র অস্থায়ী কার্যালয়ে অসহায় ইলেকট্রিক্যাল শ্রমজীবী পরিবারের একটি ফোন আসে একটু সাহায্যের জন্য। ওই মেসেজের বার্তা টি বিপদের বন্ধু সৈয়দ মুহিবুর রহমান মিছলু কে জানালে এবং পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার দিলে তিনি ঐ পরিবার কে খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দেওয়ার কথা দেন। আজ বৃহস্পতিবার সুরমা ভিউ টোয়েন্টিফোর′র সম্পাদক এমদাদুল হক সোহাগের মাধ্যমে খাদ্যসামগ্রী সেই পরিবারের সদস্যের কাছে ৫ কেজি চাল,১ লিটার তেল,১ কেজি পেয়াজ,২ কেজি আলু,১ কেজি চানা ও ডাল পৌঁছে দেওয়া হয়। 
সৈয়দ মুহিবুর রহমান মিছলু অসহায় মানুষের কাছ থেকে ফোন অথবা ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ পেলেই অসহায় ব্যক্তির পরিচয় গোপন রেখে কখনো দিনে আর কখনো রাতের আঁধারে খাদ্যসামগ্রী উপহার পৌছে দেন বিপদগ্রস্ত মানুষের বাসাবাড়িতে। ইতিমধ্যে তিনি খ্যাতি কুড়িয়েছেন ‘বিপদের বন্ধু’ হিসেবে।

তিনি গত ১৫ মার্চ থেকে নিজের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে নগরীর শাহজালাল উপশহরের বিভিন্ন পয়েন্টে পানির ড্রাম বসিয়ে দেন এবং স্প্রে মেশিন কাঁধে নিয়ে তার নিজ এলাকা শাহজালাল উপশহরে সবসময় জীবাণুনাশক স্প্রে-ও ছিটিয়েছেন।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মূলক কাজ করে যাচ্ছি উল্লেখ করে মিছলু বলেন, ইতোমধ্যে সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী সহ সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন, কোন কাজ'ই একার পক্ষে সম্ভব নয় তাই আরো ব্যাপক ভাবে যায় যার অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ