১২:৩১ পূর্বাহ্ণ
কামরানের মাগফেরাত কামনায় 'নিসরাপ' ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদের দোয়া অনুষ্ঠিত
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র,বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মাটি ও মানুষের নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বাদ আসর নগরীর কাজলশাহ এলাকায় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন নিসরাপ এর উপদেষ্টা সাবেক কাউন্সিলর,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র,'নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ(নিসরাপ) কেন্দ্রীয় মহাসচিব,বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা,যুব সংগঠক এম.বাবর লস্কর,নিসরাপ এর যুগ্ম মহাসচিব সংগঠক শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ,সহ দপ্তর সম্পাদক আব্দুল মজিদ,সমাজকল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার অরবিন্দ রায় অপু,যুব বিষয়ক সম্পাদক সংগঠক মাহবুব বক্ত চৌধুরী,সহ প্রচার সম্পাদক ফয়সল আহমদ,সিলেট জেলা শাখার মধ্যে মোঃ হাবিব উল্লাহ,তাহের হোসেন,আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও সাবেক স্বরাষ্ট ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।