বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৬ মার্চ ২০ ২১
২:১৩ পূর্বাহ্ণ

অফিসার্স কাউন্সিল কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম বলেছেন প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট অফিসের সম্মেলন কক্ষে ৪ মার্চ বৃস্পতিবার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম। অফিসার্স কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য এর নেতৃত্বে শপথ গ্রহণকারী অন্য কর্মকর্তারা হলের সহসভাপতি সিতাংশু শেখর রায়, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রনি দে, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নিরূপম তালুকদার, হুমায়রা জাহান রুপু, অমিত্র সূদন পাল, পার্থ জ্যোতি দে ও মোঃ ফাহিম মিয়া।

অনুষ্ঠানে ডিজিএমবৃন্দসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিল কর্মকর্তাদের শপথ পাঠ করান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ