সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৯ জানুয়ারী ২০ ২২
১০ :৪৫ অপরাহ্ণ

রোটারী ক্লাব অব সিলেট সিনারজির সভাপতি ইকবাল, সম্পাদক ফরহাদুর রব
নিজস্ব প্রতিবেদক: রোটারী ক্লাব অব সিলেট সিনারজির ২০২২-২৩ সালের আর্থমানবতার কাজে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চিয়াংমাই চাইনিজ রেষ্টুরেন্টে বোর্ড সভায় দেশ বিদেশের সিদ্ধান্ত রোটারিয়ানদের মতামত নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময়  রোটারিয়ান মো.ইকবাল হোসাইন কে সভাপতি পদে ও মুহিবুল-পেয়ারা ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও নিউজ ৫ টিভির উপদেষ্টা রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এবিষয়ে নির্বাচিত  সৈয়দ ফরহাদুর রব বলেন, আমাকে রোটারী ক্লাব অব সিলেট সিনারজির ২০২২-২৩ সালের সাধারণ সম্পাদক করা হয়েছে।আমরা মানবতার কর্মী, আমি আমার সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সততা ও নিষ্ঠার সাথে যেন এই দায়িত্ব পালন করতে পারি সকলের সহযোগিতা কামনা করি।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ