১:২০ পূর্বাহ্ণ
ইমাম-মুয়াজ্জিন ও কুরআনের হাফেজদের পাশে ইমতিয়াজ কামরান
করোনা পরিস্থিতিতে কষ্টে দিন যাচ্ছে মসজিদে দায়িত্ব পালন করা ইমাম, মুয়াজ্জিন ও পবিত্র রমজানে মসজিদে খতম তারাবি পড়ানো হফেজদের।করোনা সংকট মোকাবেলায় সিলেট নগরীর ইমাম,মুয়াজ্জিন, কুরআনের হাফেজদের পাশে দাঁড়িয়েছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক ইমতিয়াজ কামরান তালুকদার।
তিনি বলেন,বিভিন্ন শ্রেণী-পেশার মানুষরা সরকারি- বেসরকারি সহায়তা পেলেও এদের কেউ খবর রাখছেন না। এমনিতে স্বল্প বেতন পান তারা। তার উপর গত দেড় মাস ধরে চলতে থাকা অঘোষিত লকডাউনে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। পরিবার-পরিজন নিয়ে চলতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ধর্মীয় অবস্থানে তাদের মর্যাদা অনেক বেশি হলেও বাস্তবতায় বেতন পান নামমাত্র। দায়িত্ব পালনের পাশাপাশি কিছু ধর্মীয় সেবার মাধ্যমে বাড়তি উপার্জন করে সংসারের যাবতীয় প্রয়োজন মেটাতেন। করোনায় থেমে গেছে এসব সেবা কার্যক্রম। এতে ইমাম-মুয়াজ্জিনদের সংসারে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।আতঙ্ক না ছড়িয়ে, সচেতন হন সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে এই করোনা ভাইরাস থেকে।এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর
বিভিন্ন পয়েন্টে সমাজের অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন, লিফলেট বিতরণ,রমজানে উপহার সামগ্রী বিতরণ,চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজ সেবা মূলক কার্যকম করেছেন।রমজানের শেষ দিকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ, অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করবেন।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগণ পাচ্ছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী।তিনি একটি টিম গঠন করেন, কামরান তালুকদার টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়।নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ পর্যন্ত প্রায় ১০৫০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,এফ কে ফয়ছল,সুৃমন, শফিক,রকিব আলী,বাবুল মিয়া প্রমুখ।