রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ নভেম্বর ২০ ২০
৫:২০ অপরাহ্ণ

হাওলাদার পাড়ায় শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

সিলেট নগরীর হাওলাদার পাড়ায় প্রবোধ লাল ভট্টাচার্য্যরে বাসায় বাৎসরিক শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ২৩ নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে।
 মহামায়ার এ পূজার্চ্চনা পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, জালালাবাদ থানার সিনিয়র এ.এস.পি নির্মলেন্দু চক্রবর্ত্তী, কানাডা প্রবাসী জহরলাল চক্রবর্ত্তী, বালুচরস্থ দুর্গবাড়ীর সত্ত্বাধিকারী রাজেশ চক্রবর্ত্তী, কালীঘাট জগন্নাথ জিউ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মদনমোহন কর্মকার, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, সিলেট সরকারি পলিটেকনিক্যাল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ বিভাষ কান্তি তালুকদার, প্রাক্তন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জীব চন্দ্র চক্রবর্ত্তী, কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক লিটন চন্দ্র দে, এডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ, অনন্ত একতা যুব সংঘের সহ সভাপতি পিকলু দেব, দীপু কপালী, ব্যবসায়ী নিত্যকলি আচার্য্য সহ সিলেটের অসংখ্য ভক্ত সজ্জন উপস্থিত ছিলেন ও মহাপ্রসাদ গ্রহণ করেন।
রাতে পদাবলী কীর্ত্তন পরিবেশন করেন করেরপাড়াস্থ কিশোরী সম্প্রদায়।

এ সময় প্রবোধ লাল ভট্টাচার্য্যরে পরিবারের পক্ষে প্রদীপ ভট্টাচার্য্য, এডভোকেট প্রবীর ভট্টাচার্য্য, অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, তনুশ্রী ভট্টাচার্য্য, শম্পা ভট্টাচার্য্য, ফুল রাণী ভট্টাচার্য্য, পূণিমা ভট্টাচার্য্য, মনতোষ ভট্টাচার্য্য সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাৎসরিক মায়ের এ পূজায় অংশ গ্রহণ করার জন্য সকল ভক্ত সজ্জনদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ