২:৫৮ পূর্বাহ্ণ
সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র ৫৩০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র উদ্যেগে পবিত্র মাহে রমজান এবং করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময় কর্মহীন গরিব দুস্থদের মধ্যে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মে শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম রিজেন পার্কে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের চেয়ারম্যান ইব্রাহিম আলী খন্দকার, সেক্রেটারী শাহ হাবিবুর রহমান, ট্রেজারার মুজিবুর রহমান মঞ্জু, আর্গানাইজার সেক্রেটারি আবেদ রাজা ও নজরুল ইসলাম হান্নান সহ ট্রাষ্টের সকল নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সিলাম ৯ পাড়ার দরিদ্র কর্মহীন ৫৩০টি পরিবারের মধ্যে ৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চাল, আলু, পিয়াজ, তৈল, ডাল, ছোলা, সেমাই, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান নিজামী এর সভাপতিত্বে ও সাংবাদিক হাজী এম. আহমদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী আব্দুল হাসিম এনাম গনি, বিশিষ্ট মুরব্বি মুদ্দাব্বির হোসেন, আব্দুল কাইয়ূম মাষ্টার, হাজী তাজরুল ইসলাম তাজুল, হাজী সজ্জাদ মিয়া, শামছুল আলম, রুহেল খন্দকার, আবু সাঈদ জুবেরী সাদ, বাহার উদ্দিন, মনিরুল ইসলাম তুরন, আব্দুল হক মবশ্বির, আজিজুর রহমান গেদন, আল মামুন, মেম্বার আব্দুল আলী, শাহ অলিদুর রহমান, টিপু সুলতান, আব্দুল কাইয়ূম ওলি, শফিকুল ইসলাম, ফরিদুর রহমান, আব্দুস শহীদ সারো প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সিলাম জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বড় সম্পদ, তারা সুদূর প্রবাসে থেকেও সব সময় দেশের গরিব অসহায় কর্মহীন মানুষের কথা চিন্তা ভাবনা করেন। দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকাই প্রবাসীদের লক্ষ্য উদেশ্য। তারই ধারাবাহিকতায় সিলাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র মাধ্যমে দেশের গরীব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, এটা অত্যান্ত প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। বক্তারা মানবতার কল্যাণে সেবামূলক সকল কার্যক্ষম অব্যহত রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
পরে সিলাম ৯ গ্রামের প্রতিনিধিদের মাধ্যমে পিকআপ ট্রাক যুগে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের মহতি উদ্যেগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।