শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ নভেম্বর ২০ ২০
১১:২২ অপরাহ্ণ

মীম ইসলামিক টিভির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে বহুল প্রচারিত মীম ইসলামিক টিভির আয়োজনে বিকাল ২ ঘটিকায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল সিলেট-এ সেমিনার অনুষ্ঠিত।

মীম ইসলামিক টিভির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনঈম এর সভাপতিত্বে ও মীম ইসলামিক টিভির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় উক্ত সেমিনারে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মীম ইসলামিক টিভির ইনফরমেশন এন্ড ট্যাকনোলজি ডিরেক্টর হাঃ ইমদাদুর রহমান মুক্তা ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মীম ইসলামিক টিভির প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মোঃ মানিক আল মুবিন।

সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব, অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মোছাব্বির, ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ, মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আতহার, সৎপুর দারুল হাদিস কামিল ( এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল ( এম. এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ কুতবুল আলম, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হুসেন, মাদার বাজার এফ ইউ সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ শামছুল ইসলাম ইকবাল।

সেমিনারে বক্তাগন বলেন -নূরে মুজাছছাম,সাকীয়ে কাওছার সায়্যিদুনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কে দিশেহারা মানবজাতির মুক্তির দূত ও রাহমাতুল্লিল আলামীন হিসেবে প্রেরণ করে আল্লাহ তায়ালা প্রকৃত অর্থেই রাব্বুল আলামীনের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক তার হাবীব (সাঃ) কে শুধুমাত্র মুমিনের জন্য করুণার আধার হিসেবে উল্লেখ করে ক্ষান্ত হননি বরং তার প্রিয় হাবিবকে সৃষ্টিকুল তথা মহাবিশ্বের রহমত হিসেবে স্বীকৃতি দিয়ে পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জালালীয়া সিনিয়র ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ইমদাদুর রহমান খান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, মোহাম্মমদিয়া দাখিল মাদরাসা শিক্ষক মাওলানা সাইফুর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার প্রচার সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, মীম ইসলামিক টিভির সদস্য নাজমুল ইসলাম রাজন, ও মিজান আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ