৯:০ ১ অপরাহ্ণ
উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যাকে আবারও ক্ষমতায় আনতে হবে- এড. এ. রকিব মন্টু
বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।
নিজের টাকায় পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া শুধুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের কারণেই।
শনিবার (১লা জুলাই) দুপুরে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এডভোকেট আব্দুর রকিব মন্টু আরও বলেন, উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের চেহারা পাল্টে যাবে। শনিবার দুপুর ১২টায় এডভোকেট আব্দুর রকিব মন্টু বালাগঞ্জ বাজারস্থ বালাগঞ্জ ফুটবল একাডেমীর কার্যালয়ে একাডেমীর বিভিন্ন স্থরের খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে একাডেমীর সভাপতি আইনুর আহমদ রুমন ও সাধারণ সম্পাদক রাশেদ জামান আনজবসহ একাডেমীর বিভিন্ন স্থরের খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে, তিনি উপজেলার ইলাশপুর বাজার ও বোয়ালজুড় বাজারে স্থানীয় বিভিন্ন স্থরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। (বিজ্ঞপ্তি)।