১১:৩৫ অপরাহ্ণ
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের খাদ্য সামগ্রী দিলেন ইমতিয়াজ কামরান
করোনা ভাইরাসের আতংকে পুরো বিশ্বই এখন আতংকিত । স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন ব্যবস্থা। সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের খাদ্যসামগ্রী
পৌঁছে দিলেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার।মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান এই বৈশ্বিক ক্রান্তিকালে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের পাশে দাঁড়াতে পেরে ভালোই লাগছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দুঃসময়ে তাদের পরিবার-পরিজন সন্তানদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।করোনায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতন থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি।
এছাড়াও এর আগে তিনি অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী ইমাম,মুয়াজ্জিন, কুরআনের হাফেজদের পাশে দাঁড়িয়েছেন।সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ, রমজানে উপহার সামগ্রী বিতরণ,চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ,ইফতার বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।রমজানের শেষ দিকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ, অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করবেন।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগণ পাচ্ছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী।তিনি একটি টিম গঠন করেন,কামরান তালুকদার টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়।নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ পর্যন্ত প্রায় ১৪ শত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,এফ কে ফয়ছল,সুৃমন,শফিক, রকিব আলী,বাবুল মিয়া প্রমুখ।