শনিবার, মে ২, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১৫ ডিসেম্বর ২০ ২৪
২:৫৫ অপরাহ্ণ

৭৮ বাংলাদেশি জেলেকে এখনও ফেরত দেয়নি ভারত!

গত ১০ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে ভারতীয় কোস্টগার্ড। ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদেরকে ফেরত দেয়া হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন মহল। আটকের পর ভারতীয় কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে চালানো এই গুরুত্বপূর্ণ অভিযানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরায় নিয়োজিত ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করেছে।

এতে আরও বলা হয়েছে, ‘ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইএমবিএল বরাবর টহলরত অবস্থায় ভারতীয় সামুদ্রিক অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরে কোস্টগার্ডের ওই জাহাজটি মাছ ধরার অননুমোদিত কার্যকলাপে নিয়োজিত ২টি বাংলাদেশ ফিশিং ট্রলারকে আটক করে। আটকের সময়কার বেশ কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে তাদের সাথে অসৌজন্যমূলক আচারণ করা হয়েছে। ভয়ংকর আপরাধীদের সাথে যে ধরনের ব্যবহার করা হয়, তাদের সাথেও সে ধরনের ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে উড়িষ্যা রাজ্যের পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়ে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে দেশটির জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দু’দিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে-তাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পুলিশের এই ডিএসপি বলেছেন, ‘গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল এবং পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয় তাদের যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে।

এখন তাদের (বাংলাদেশে) ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ভারতের পক্ষ থেকে ফেরত পাঠানো হবে বলার পরেও ৩দিন কেটে গেছে। তাদের ফেরাতে দৃশ্যমান কোন কার্যক্রমও পরিলক্ষিত হচ্ছে না। কবে ফিরবে সেটাও কোন মহল থেকে নিশ্চিত করা হচ্ছে না। জেলের পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভে ফেটে পড়ছে নেটিজেনরা। অনতিবিলম্বে তাদের ফেরত আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ