১২:৩৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপহার সামগ্রী বিতরণ
সামাজিক সংগঠন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে ২২ জুন সোমবার খাগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রবীন রাজনিতিবীদ ডা: আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাবেক সেনা সদস্য মো: নুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও রাজনিতিবীদ হাজ্বী আব্দুল কাদির,
জামিল আহমদ ক্যারল,শামসুল আলম, ব্যবসায়ী জামিল আহমদ তাফাদার।
এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী সইফ উদ্দিন বাদশা, আব্দুস সামাদ, হেলাল আহমদ,মো: জহিরুল ইসলাম, মো: নাজিম উদ্দিন, জাহের আহমদ মারুফ, প্রমূখ।
প্রতিটি প্যাকেজে রয়েছে, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল , ১ লিটার তেল, ১ কেজি লবন , একটি সাবান ,কিছু জরুরি ঔষধ এবং সাথে নগদ ৩০০ টাকা।
এই সংগঠনের মাধ্যমে গতকাল ২১ শে জুন
উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায়
১৪ শত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয়।
পাশাপাশি ১৫০ টি মধ্যবিত্ত পরিবারের মাঝে পরিচয় গুপন রেখে নগদ ১ হাজার টাকা করে
বিতর করা হয় উপজেলার মাঝে।
মানবিক কাজে এগিয়ে আসার জন্য সংগঠনে সকল সদস্যদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান
অতিথিবৃন্ধ।