১:৫৬ পূর্বাহ্ণ
এক মানবতার ফেরিওয়ালা-সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া
এক মানবতার ফেরিওয়ালা সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া। বিশ্বজুড়ে করোনা এর প্রভাবে সারা বিশ্ব থমকে গেছে। সারা বিশ্বের মানুষ অসহায় হয়ে পরছে। বাংলাদেশ ও ব্যাতিক্রম নয়। বাংলাদেশের মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সরকার। সরকারের পাশাপাশি সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া। গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন। মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। কিন্তু মানুষের এই দুঃসময়ে একজন মানবতার ফেরিওয়ালা তিনি কি ঘরে বসে থাকতে পারেন! মোটেও না, তারপরও তিনি এগিয়ে যাচ্ছেন সিলেট নগরীর মানুষের জন্য।
উৎফল বড়ুয়া জানান, গরীব অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্ত বিতরণ করি। আমি আমার নিজ উদ্যোগে এবং “ধম্মকথা” বৌদ্ধ অনলাইন মুখপত্র‘র আমাকে সহযোগিতা করেন, চট্টগ্রাম থেকে ডাঃ দিবাকর বড়ুয়া, দিপঙ্কর বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, মনচন্দ্র-শুশীলা, বিমান, পটু ফাউন্ডেশন, ডাঃ স্নেহাশীষ বড়ুয়া,সুজন বড়ুয়া, মনিবালা বড়ুয়া, অসীম বড়ুয়া, শর্মীলা বড়ুয়া, কৃশানু বড়ুয়া,উৎপলা বড়ুয়া ও সিলেট থেকে রামেন্দ্র বড়ুয়া, প্রকৌশলী রানা বড়ুয়া, অংশুমান মারমা, পলাশ বড়ুয়া, প্রকৌশলী সাজু বড়ুয়া সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা,
আমি করোনা ভাইরাসের শুরু থেকে এখন পযন্ত অসহায় মানুষের পাশে-আছি এবং থাকবো।এখন পয়ন্ত ২১৮টি পরিবারের পাশে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। শুভ বৃদ্ধ পূর্নিমায়-আখালিয়া নতুন বাজার সিলেট বৌদ্ধ বিহারের ৬২ জন, মা দিবসে ২৭জন, প্রতিবন্ধীদেও মাঝে, আজ শুক্রবার ফোন পেয়ে সিলেট লাক্কাতুড়া চা বাগান এলাকায় গিয়ে ১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
তিনি আরোও বলেন, মানবতার ফেরিওয়ালা হয়ে। উনার একটি মাত্র কথা, সচেতনতাই সব। আসুন আমরা সবাই মিলে সতর্ক থাকি। নিজে সচেতন হই, নিজের ফ্যামিলিকে সচেতন করি। মহাবিপর্যয় আমরা সহ্য করতে পারবো না! তাই সচেতনতাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। মানবতার উপহার অব্যাহত আছে।