শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ নভেম্বর ২০ ২০
৩:৩৯ অপরাহ্ণ

আইকন ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

আইকন ফাউন্ডেশন বাংলাদে’র ৪র্থ বর্ষে পদার্পণ ও ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৩ নভেম্বর শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আইকনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী ও আইকন সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম দরগাহর শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালাবাদী বলেন, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম সকলের অধিকার প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম শুধু মানবাধিকারের কথা বলেনা বরং সকল প্রাণী এমনকি গাছপালার অধিকারের ব্যাপারেও ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। আইকন ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে নৈতিক দায়িত্ব পালন করছে। বিশেষতঃ কওমি অঙ্গনে রক্তদানে উদ্বুদ্ধ করণের ক্ষেত্রে আইকন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আইকনের প্রতি কৃতজ্ঞ। আইকনের কার্যক্রম আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক, সেই কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া কাজিরবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হুসাইন আহমদ চৌধুরী, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা আশরাফ জুবায়ের, হাফিজ মনসুর বিন সালেহ, সৈয়দ জাকির বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মারুফুল হাসান, হাফিয মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মনজুরুল হাসান, ফাহিম আহমদ, আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী, হাফিজ আব্দুল হাই, আব্দুল্লাহ জাবেদ খান, রাসেল মাহফুজ, আশরাফুল ইসলাম, সুহেল আহমদ, সাজ্জাদ হুসাইন, আল আমিন ইসলাম, ইকরামুল হক জাবের, শফিকুল ইসলাম, জাফর সারওয়ার, জুবায়ের আহমদ, আব্দুল খালিক, আব্দুল হাকিম রিয়াদ, জুনাইদ শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে রক্তদানে বিশেষ অবদান রাখায় আইকনের নিয়মিত রক্তদাতা সদস্যদেরকে ফাইভ স্টার এ্যাওয়ার্ড ও সুপারম্যান সম্মাননা দেয়া হয়। সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক, সম্মিলিত মানবকল্যাণ ফাউন্ডেশন, আল-হাসানাহ রক্তদান সোসাইটি, হাসবুনাল্লাহ অর্গানাইজেশন ও অঙ্গীকার মানবকল্যাণ সংস্থাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ