সোমবার, মে ২৫, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৩১ আগস্ট ২০ ২৫
৭:২৭ অপরাহ্ণ

র.'ক্ত'দানে আগ্রহী করতে শাবির সঞ্চালনের বিশেষ উদ্যোগ

রক্তদানে আগ্রহী করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) রক্তদান বিষয়ক সংগঠন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি মাসে রক্তদানকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে লাকি চারজনকে ডোনার ও সর্বোচ্চ একজন রক্ত সংগ্রাহককে বেস্ট অর্গানাইজার হিসেবে তাদের মাঝে বিশেষ উপহার হিসেবে টি শার্ট উপহার দেওয়া হবে।

গতকাল প্রথমবারের মতো জুলাই মাসের মোট ১৩০ জন রক্তদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে ৪ জনকে নির্বাচিত করা হয়। তারা হলেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মোমিন উদ্দিন ও আমির হামজা মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান মাহমুদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাইয়েদ আহমেদ। এছাড়া সর্বাধিক রক্ত সংগ্রহ করায় উম্মে সাদিয়া রেশমিকে বেস্ট অর্গানাইজার-এরে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রাইডে কোম্পানির সিইও আলভি আলম, সঞ্চালনের ১৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নাদিমুল, সিনিয়র সহসভাপতি রাহিমা পারভিন রুহি ও সাধারণ সম্পাদক মো. সাকিল। তাঁরা লাকি ডোনারদের হাতে উপহার তুলে দেন। সঞ্চালনের সদস্যরা বিশ্বাস করে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানে আরও অনুপ্রাণিত করবে এবং রোগীদের জীবন বাঁচানোর নতুন দুয়ার খুলবে। সঞ্চালনের এই উদ্যোগে সহযোগিতায় রয়েছে ‘ফ্রাইডে’।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ