৮:৫১ অপরাহ্ণ
মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার
মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ও মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের আয়োজনে ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্টিত হবে।
মেন্দিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী জয়নুল আবেদীনের সভাপতিতে ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে তাফসির পেশ করবেন বায়তুল মাহফুজ জামে মসজিদ, গাজীপুর, ঢাকার হযরত মাওলানা সালাহ উদ্দিন, নয়নপুরী, হযরত মাওলানা আনোয়ার শাহ, বি-বাড়িয়া, হযরত মাওলানা জামাল উদ্দিন আজমী, দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মোহাদ্দিস হযরত মাওলানা হাফিজ নোমান আহমদ, গাজী বুরহান উদ্দিন (র.) মাদ্রাসার মোহাদ্দিস হযরত মাওলান হাফিজ মুফতি রাশিদ আহমদ, গার্ডেন টাওয়ার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ মোতাহির হোসেন। ওয়াজ মাহফিলে স্বাস্থবিধি মেনে মাস্ক সহ সবাইকে আসার জন্য মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সভাপতি আব্দুল হান্না শরিফ ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ অনুরোধ জানিয়েছেন।