১০ :২৯ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন ও গনহত্যার বিচারের দাবিতে
সিলেট মহানগর শিবিরের অদম্য জুলাই বি'ক্ষো'ভ মি'ছিল ও সমাবেশ
আজ ০৫ আগস্ট ২০২৬,বুধবার জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর।
সিলেট শহীদ মিনারে সমাবেশ করে মিছিল জিন্দাবাজার হয়ে সিলেট সুরমা পয়েন্টে মিছিল শেষ হয়। মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় ও মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফ মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে শরিফ মাহমুদ বলেন ক্যাম্পাসে বর্তমানে ছাত্রদল যে নৈরাজ্য সৃষ্টি করছে তা ফ্যাসিস্ট হাসিনার দুসর ছাত্রলীগকে ছাড়িয়ে গেছে। ক্যাম্পাসে ছাত্রদল অশান্তির পরিবেশ করার চেষ্টা করতেছে।
এটার মূল কারণ হচ্ছে তারা তাদের সরকারের দুর্বলতা দেখে রাখতে তাদের পেটোয়া বাহিনীকে ক্যাম্পাসে ক্যাম্পাসে লেলিয়ে দিয়েছে। তারা জুলাই যুদ্ধাদেরকে আহত করতেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে।আবার যদি কোনো হামলা হয় ছাত্রশিবির ঘরেবসে থাকবে না তার দাতভাঙা জবাব দিবে।
সমাবেশে বক্তব্যে শাহিদুল ইসলাম সাজু বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সন্ত্রাসী হামলা করেছে । নির্বাচিত ছাত্র সংসদের সদস্য, শিক্ষার্থী এবং শিক্ষকদের ওপর হামলা করে ।
তিনি বলেন, “দেশের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যদি ছাত্রদল তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড না বন্ধ করে তাহলে সরকার পাঁচ বছর টিকে থাকতে পারবে না।
সমাবেশে আরও বক্তৃব্য রাখেন সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আদিলুর রাহমান ও মহানগর সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ ফাহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।