৭:০ ৩ অপরাহ্ণ
সিলেট মহানগর শিবিরের তাৎক্ষণিক এসএসসি-দাখিল সংব'র্ধনা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায়-২০২৬ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের নিয়ে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদেরকে শুধু ভালো ফলাফল করলে হবে না পাশাপাশি আমাদেরকে দেশের জন্য কাজ করে যেতে হবে। আজকে যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে গুরুত্বপূর্ণ, বন্ধু বাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের পিতা-মাতা পরিবার আমাদের ভবিষ্যতের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন আমরা যেন আমাদের পিতা মাতাকে কষ্ট না দেই তাদের অবাদ্য সন্তান না হই। সর্বোপরি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের সেক্রেটারিয়েটবৃন্দ।