১:১৯ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে কর্মহীন মানুষের মাঝে এনআরবি ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
কোভিড-১৯ মোকাবেলায় এনআরবি ব্যাংক এর পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধা নগর এলাকায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) বিকালে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তোয়াকুল কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের উদ্যোগে স্থানীয় এলাকার দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আল-হারামাইন হাসপাতাল গ্রুরুপের চেয়ারম্যান অলিউর রহমান পীর, ব্যবসায়ী ও সমাজ সেবক আফতাব উদ্দিন, গোয়াইনঘাট আওয়ামীলীগের অর্থ সম্পাদক নজরুল ইসলাম শিকদার, ৩নং পূর্ব জাফলংগ আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমান, এনআরবি ব্যাংকের সিলেট লালাদিঘীর পার শাখার ম্যানেজার পিজুস সরকার, এনআরবি ব্যাংক জাফলং শাখার ম্যানেজার ফেরদৌস করিম তালুকদার প্রমুখ।