২:৫৫ অপরাহ্ণ
তিতাসে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল দশটায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের গাজীপুরস্থ তিতাস বভনে মতবিনিময় সভা ও সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, হোমনা ও তিতাস উপজেলায় ক্ষমতাসীন দল আ.লীগের একাংশের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি আব্দুল মতিন খাঁন বিএনপির নাম ব্যবহার করে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রচার দিয়ে গণসংযোগের নামে তিতাস উপজেলা বিএনপিকে দুইভাগে বিভক্ত করার ষড়যন্ত্রে নেমেছেন। তাই আব্দুল মতিন খাঁনের এই ষড়যন্ত্রে কেউ পা না দিতে সকলকে সতর্ক করেন এবং জার জার অবস্থান থেকে প্রতিহত করার জন্য সভায় উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ একমত পোষণ করেন।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক এবং তিতাস উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাদেক হোসেন সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু, হাজী মুকবুল হোসেন, গোলাম মহিউদ্দিন জিলানী,রুবি ইসলাম, যুবদলের যুগ্ম- আহ্বায়ক আবুল খায়ের ভূইয়া টিপু, মো.নজরুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক আদিলুর রহমান আদিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া।
এছাড়াও আরও বক্তব্য রাখেন আক্তারুল হক মাষ্টার,দেলোয়ার হোসেন মোল্লা, করিম সওদাগর, মো.নুরুল ইসলাম,সাইদুল ইসলাম সরকার বিজয়,দেলোয়ার হোসেন, ছাবিকুল, সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আক্তার ব্যাপারী,আবদুস সালাম মেম্বার, কামরুজ্জামান হিরা, সদস্য আবুল হোসেন বুলবুল,ডাঃ আবু নাছের ভূইয়া,হেলাল ভূইয়া,জহিরুল ইসলাম জহির,ছাদির মোল্লা,উপজেলা যুব দলের যুগ্ম- আহবায়ক আবুল কাসেম,উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন,বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ভূইয়া,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিমউদদীন মোল্লা,বিএনপি নেতা হাসান মাহমুদ অপু,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূইয়া বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।