সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ইমন
৯ জানুয়ারী ২০ ২২
৬:০ ৯ পূর্বাহ্ণ

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের মাসিক সভা সম্পন্ন
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের  মাসিক সভা সম্পন্ন হয়েছে।শনিবার (৮ জানুয়ারী) রাতে সিলেট মহানগরীর বাঘবাড়ি বর্ণামালা পয়েন্টস্থ সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের হল রুমে আয়োজিত সভায় সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইমরান আহমদ, এমজেএফ,সেক্রেটারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ  প্রফেসর ডা: আজিজুর রহমান।

এসময় প্রধান অতিথির  বক্তবে তিনি বলেন এই চক্ষু হাসপাতাল অতিদ্রুত পূর্নাজ্ঞ ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন ফারুক আহমেদ, এমজেএফ ও  প্রাক্তন এসএলএফ'র চেয়ারম্যান তিনি বলেন এই চক্ষু হাপাতলকে এই অঞ্চলের একটি যোগপযোগী হাসপাতাল উন্নত করতে সহযোগিতার হাত সকলকে এগিয়ে আসতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লায়ন সামসুল আলম খান, লায়ন মনসুর আহমদ, লায়ন মুহিতুর রহমান, লায়ন মাছুম আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের,লায়ন গৌতম লাল দত্ত,লায়ন অঞ্জন কুমার দাস। প্রমুখ 
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ