১২:৪৫ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় যুবদল নেতার উদ্যোগে গোলাপগঞ্জে ঈদের উপহার বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা এনামুল হক লিটনের উদ্যোগে ঈদের উপহার বিতরণ। গোপালগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী এবং অসচ্ছল পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ যুবদল নেতা লিটনের পক্ষে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছেদেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালিক, উপজেলা ছাত্রদলনেতা শিপলু আহমদ, সাহেদ আহমদ,মস্তফা আহমদ,সায়েক আহমদ, এবিল আহমদসহ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ।
করোনা মহামারীর এই দুঃসময় ঈদ উপহার দিয়ে সম্মানিত করার জন্য যুবদল নেতা এনামুল হক লিটন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঈদ উপহার প্রাপ্ত দলীয় নেতাকর্মীরা।