সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৩ জানুয়ারী ২০ ২২
১০ :০ ৮ অপরাহ্ণ

সিলেট স্টেশন ক্লাবের পিঠা উৎসব সম্পন্ন
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর মহিলা উপ-পরিষদের উদ্যোগে গতকাল (২২ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় ক্লাব হলরুমে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন  করেন।

মহিলা উপ-পরিষদের আহবায়ক কানিজ ফাতেমা শারমিন এর পরিচালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।

মহিলা উপ-পরিষদের উপদেষ্ঠা বিলকিস জাহান চৌধুরী, রওনক জাহান, জেবুন নাহার সেলিম, আহবায়ক কমিটির সদস্য মৌসুমী সেন, রেবেকা ইয়াসমিন, তুলসী রানী দত্ত, বিদ্যুৎ প্রভা সাহা, কৃষ্ণা রাণী চন্দ সহ ক্লাবের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পিঠা উৎসবে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ