৯:১৫ অপরাহ্ণ
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ
সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি দখলে নিয়েছেন আওয়ামীলীগ নেতা জহুর আলী
সিলেটের জালালপুর এলাকার কইকুড়ী গ্রামে এক সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর করে তাদের অর্ধ কোটি টাকা মূল্যের বাড়িটি দখলে নিয়েছেন আওয়ামীলীগ নেতা জহুর আলী ও তার সহযোগীরা। এমনকি প্রভাবশালী জহুর আলীর নির্যাতনে বাড়িঘর ছেলে যাযাবরের মত জীবনযাপন করছে এ পরিবারটি। স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্বীয় হওয়ার সুবাদে জহুর আলী প্রভাব বিস্তার করে এই পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ ৫ নভেম্বর মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার এবং দক্ষিণ সুরমা উপজেলার কইকুড়ী গ্রামের বাসিন্দা সাংবাদিক খালেদ আহমদ। সংবাদ সম্মেলনে খালেদ জানান, তাদের পাশের বাড়ির বাসিন্দা লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুর আলীর নিকট থেকে ২০১৩ সালের ১০ জানুয়ারী তার মা লায়লা বেগমের নামে তারা ১৭ শতক জায়গা ক্রয় করেন এবং উক্ত জায়গার উপর প্রায় অর্ধ কোটি টাকা ব্যায় করে তারা বিল্ডিং নির্মাণ করেন।
কিন্তু হঠাৎ করে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী জহুর আলী সালিশ ডেকে বলে উক্ত জায়গায় তার বোনের অংশ রয়েছে। তাই বিল্ডিং ভেঙ্গে দিতে হবে। জহুর আলীর এরুপ মিথ্যা প্রস্তাবে রাজী হয়নি খালেদের পরিবার। এরপর থেকে খালেদের পরিবারের উপর শুরু হয় একের পর এক নির্যাতন। সর্বশেষ গত ৩ নভেম্বর ব্যাপক হামলা চালিয়ে জহুর আলী তার লোকজনকে সাথে নিয়ে সাংবাদিক খালেদের বাড়িটি দখলে নিয়ে গেছে। থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি।
কারণ জহুর আলীর সাথে থানা পুলিশের সুসম্পর্ক। খালেদের পরিবার জাতীয়তাবাদী দলের সমর্থক হওয়ায় জহুর আলী প্রভাব খাটিয়ে প্রশাসনের সহযোগিতায় এমন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এমনকি একাধিকবার সাংবাদিক খালেদের উপর এবং তার মা-বাবা ও ছোট ভাই রুহেল আহমদের উপর হামলা চালিয়েছে জহুর আলীর লোকজন। বিশেষ করে খালেদের ছোট ভাই রুহেল জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত থাকায় তাকে টার্গেট করেছে জহুর আলীর ছেলে ছাত্রলীগ নেতা সুন্দর আলী। সুন্দর আলী প্রভাব খাটিয়ে রুহেলকে ডিগ্রি ক্লাসে ভর্তি হতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি খালেদ আশঙ্কা করছেন জহুর আলী তাকে কিংবা তার ছোট ভাইদেরকে যেকোন সময় গুম খুন করে ফেলতে পারে। সংবাদ সম্মেলনে খালেদ এরুপ পরিস্থিতিতে তার পরিবারের নিরাপত্তার জন্য সংষিøষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।