সোমবার, মে ৪, ২০ ২৬
রাজেশ ভৌমিক, (মৌলভীবাজার)
৪ মে ২০ ২৬
৯:৫৪ অপরাহ্ণ

মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গ'.লায় দেশীয় অ'স্ত্র (দা) ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাইয়ের ঘটনাটি ঘটেছে।

গত রোববার (৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সোমবার ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


ছিনতাইয়ের শিকার মাহমুদা বেগম (২২) জানান, তিনি শ্রীমঙ্গল শহর থেকে মোবাইল ফোনের সিম উত্তোলন করে বাড়ি ফেরার পথে উত্তর ভাড়াউড়া সড়কে পৌঁছালে হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা একটি লম্বা দা বের করে তার গলায় ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তিনি আরও জানান, ছিনতাই হওয়া চেইনটির ওজন আনুমানিক ৬ আনা, যার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাহমুদা বেগম উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার মো. সিরাজ মিয়ার স্ত্রী। ভুক্তভোগীর ছেলে ইমন মিয়া বলেন, 'এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমার মা এখন আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আমরা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।' শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না আগামীর সময়কে বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ