৪:৫৮ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে জীবানুনাশক টানেল নির্মাণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে উপজেলা পরিষদের প্রবেশ পথে জীবানুনাশক টানেল নির্মাণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে ১২টায় জীবানুনাশক টানেল নির্মাণের উদ্বোধন করেন উপজেলা পরিচয় চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
এসময় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী বলেন, এই কঠিন সময়ে উপজেলা পরিষদের প্রবেশমুখে জীবানুনাশক টানেল নির্মাণ হেল্পিং হ্যান্ডস ইউকের অত্যান্ত প্রশংসনীয় উদ্যোগ। গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস (ইউকে) এর সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরাও এখন বিপদে আছে। তারপরও তারা এদেশের মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) শবনম শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর রহমান শাহিন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইকুজ্জামান চৌধুরী শিমু, পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাসুম, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন প্রমুখ।
এরপূর্বেও গোলাপগঞ্জ হেল্পিংহ্যান্ডস ইউকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আজ বিকেলে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে টানেল নির্মাণ করা হয়।