রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ এপ্রিল ২০ ২০
১:২৭ পূর্বাহ্ণ

তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রমজানে মসজিদে তারাবির জামাতে ১০ জন মুসল্লি ও দুজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন উপস্থিত থাকতে পারবেন।  দেশ ও জাতিকে মহামারি থেকে রক্ষায় সরকারের এ সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছ। আজ  বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার দেশে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি, দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদে এশা ও তারাবিহ নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ