রবিবার, মে ৩১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২০ ফেব্রুয়ারী ২০ ২১
১০ :৩০ অপরাহ্ণ

জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. ২য় বার্ষিক ইসলামী সম্মেলন বুধবার

জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ফকীহুল মিল্লাত মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. এর কনফারেন্স ও ২য় বার্ষিক ইসলামী সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। উদয়ন ৩০/৩ ইলাশকান্দি পশ্চিম চৌকিদেখী মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত চলবে।

এতে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন শায়খুল উলামা আরিফ বিল্লাহ শাহ আবরাহুল হক রহ. এর খলিফা মহিউসসুন্নাহ অধ্যক্ষ মিজানুর রহমান কাপাসিয়া দেওনা গাজিপুর, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে তাফসীর পেশ করবেন নেযামে ইসলাম পার্টি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুর রকিব, নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুজিবুর রহমান, কাজিরবাজার মাদ্রাসার শিক্ষা সচিব শায়খুল হাদিস মাওলানা মুফতি শফিকুর রহমান, দারুস সালাম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি ওলিউর রহমান, জামিয়া ক্বাসিমুল উলাম দরগাহ মাদ্রাসার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা আছাদ উদ্দিন, জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।

এতে যৌথ সভাপতিত্ব করবেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহের মুহতামিম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ও জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল আলহাজ্ব হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।

উক্ত ইসলামী সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রন জানিয়েছেন জামিয়া শায়খ মুফতী আবুল কালাম জাকারিয়া রহ. এর মুহতামিম মাওলানা মুজাম্মিল হক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ